ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
ড. জাহাঙ্গীর আলম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চলবে না

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:২৬ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি চলবে না

জুলাই শহীদদের স্মরণে দ্বিতীয় বর্ষ পালন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের মিলনায়তনে গাজীপুর জেলা মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের মহিলা বিভাগীয় সেক্রেটারি নাসরিন আকবরের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে তালবাহানা করছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছেন। জনগণের এই প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় প্রয়োজন হলে আবারও আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খাদিজা হক, শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী রাশিদা আজাদ এবং জেলা কর্মপরিষদ সদস্য ফারহানা ইয়াসমিন ও সানজিদা বিল্লাহ।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ও চেতনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবিও জানানো হয়।

অনুষ্ঠানে জেলা মহিলা বিভাগের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এএন

Link copied!