ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

মিজানুর রহমান, মনিরামপুর (যশোর)

মিজানুর রহমান, মনিরামপুর (যশোর)

জুলাই ২৩, ২০২৬, ০৬:৩৪ পিএম

মনিরামপুরে ভারী বর্ষণে সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল

ভারী বর্ষণে যশোরের মনিরামপুর উপজেলার কয়েকটি সংযোগ সড়ক ধসে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অনেকেই ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেছেন। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক মেরামতে দৃশ্যমান উদ্যোগ না নেওয়ায় ভুক্তভোগীরা ক্ষোভ প্রকাশ করছেন।

জানা যায়, মনিরামপুরের ব্যস্ততম সংযোগ সড়কের মধ্যে অন্যতম উপজেলার পারখাজুরা সড়ক। সম্প্রতি ভারী বর্ষণে সড়কের মাঝ বরাবর সম্পূর্ণ ধসে গেছে। বিকল্প পথ না থাকায় ওই সড়কের পাশ দিয়ে কর্দমাক্ত ও পিচ্ছিল পথ দিয়ে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম জানান, ভারী বর্ষণের সময় রাস্তার পাশে থাকা গাছ উপড়ে পড়ে সড়কটি ভয়াবহভাবে ধসে গেছে। পারখাজুরা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সোহান ও সাহেদুল ইসলাম জানায়, প্রতিদিন কাদার মধ্যে দিয়ে তাদের স্কুলে যেতে হচ্ছে।

অপরদিকে, মনিরামপুর-খানপুর সংযোগ সড়কের খামারবাড়ি সেতুর একপাশ ধসে গিয়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফের ভারী বর্ষণ হলে পুরো সেতু ধসে যাওয়ার আশঙ্কা জানিয়েছেন স্থানীয় জাকির হোসেন খান।

এ ছাড়া মনিরামপুর-মথুরাপুর সংযোগ সড়কের মসজিদ সংলগ্ন অংশের একপাশ ধসে গিয়ে পুকুরে পড়ে গেছে।

এদিকে, সড়ক মেরামতে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ইমদাদুল ইসলাম, জামশেদ হোসেন, আকরাম হোসেন, জয়দেব কুমারসহ স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

উপজেলা প্রকৌশলী মো. ইয়াকুব আলী জানান, সড়ক মেরামতের জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

এএন

Link copied!