ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

জুলাই ২৩, ২০২৬, ০৬:২৩ পিএম

বাসাইল পৌরসভার ২৫ কোটি ৭৭ লাখ টাকার বাজেট ঘোষণা

নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংস্কারকে অগ্রাধিকার দিয়ে বাসাইল পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২৫ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৯৯০ টাকা ৮২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় পৌরসভার সভাকক্ষে আয়োজিত উন্মুক্ত সুধী সমাবেশে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

ঘোষিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার ৭৪৩ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা।

ব্যয়ের ক্ষেত্রে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৬৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২১ কোটি ১২ লাখ ১৮ হাজার ২৪৭ টাকা ৮২ পয়সা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত নেই।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি নাগরিক ভোগান্তির বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শারলী আহমেদ, বাসাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর কবির, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, পৌর বিএনপির সভাপতি আখতারুজ্জামান তুহিন, বাসাইল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মোসলিম উদ্দিন আহমেদ, বাসাইল পৌর নির্বাহী কর্মকর্তা আবদুল রাজ্জাক, বাসাইল প্রেসক্লাবের সভাপতি রুবেল মিয়া প্রমুখ।

এএন

Link copied!