ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মানববন্ধন

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

জুলাই ২৮, ২০২৬, ০২:৫৪ পিএম

নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে রাজশাহীতে এনসিপির মানববন্ধন

নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেডের প্রধান কার্যালয়সহ বিভিন্ন আঞ্চলিক অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরের জিরো পয়েন্টে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা অভিযোগ তুলে বলেন, নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে সরিয়ে নেওয়ার এই উদ্যোগ এ অঞ্চলের মানুষের প্রতি স্পষ্ট বৈষম্যমূলক আচরণ। তারা অবিলম্বে এই স্থানান্তরের সিদ্ধান্ত থেকে সরে এসে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার জোর দাবি জানান।

কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক ও আসন্ন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দলটির মনোনীত মেয়র পদপ্রার্থী মোবাশ্বের আলী বলেন, নেসকোর প্রধান কার্যালয় ও আঞ্চলিক অফিসগুলো স্থানান্তরের এই সিদ্ধান্ত রাজশাহীর সামগ্রিক স্বার্থের পরিপন্থী। এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত রাজশাহীর সর্বস্তরের মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

তিনি আরও সতর্ক করে বলেন, এই মানববন্ধন রাজশাহীর অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনের কেবল শুরু মাত্র। সরকার যদি অনতিবিলম্বে এই প্রস্তাব প্রত্যাহার না করে, তবে আগামীতে রাজশাহীর সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন মহানগর এনসিপির সদস্য সচিব মো. আতিকুর রহমান, জাতীয় যুবশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক হযরত আনাস, রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু এবং কেন্দ্রীয় নারীশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক উড়সী মাহফিলা ফাতিহাসহ বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত প্রতিবাদী মানববন্ধনে এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে নেসকোর সদর দপ্তর রাজশাহীতেই বহাল রাখার দাবিতে স্লোগান দেন।

জেএইচআর

Link copied!