ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাজেট সহায়তার আগে অর্থনীতি পর্যালোচনা করছে বিশ্বব্যাংক

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৩:৫৫ পিএম

বাজেট সহায়তার আগে অর্থনীতি পর্যালোচনা করছে বিশ্বব্যাংক

বাজেট সহায়তা দেওয়ার আগে বাংলাদেশের অর্থনীতির অবস্থা পর্যবেক্ষণ করবে বিশ্বব্যাংক। এর অংশ হিবেবে সোমবার (১৯ সেপ্টেম্বর) পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের সঙ্গে বৈঠক করেছে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। 

এতে নেতৃত্ব দেন সংস্থাটির দক্ষিণ এশিয়ার রিজেওনাল ডিরেক্টর ম্যাথিউ ভারগিস। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।

রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রতিশ্রুতির ২৫ কোটি ডলার বাজেট সহায়তা ছাড় করার আগে তারা বেশ কিছু বিষয় জানতে চেয়েছে। 

এর মধ্যে দেশের সামষ্টিক অর্থনীতি, রিজার্ভের অবস্থা, মূল্যস্ফীতি, ভ্যাট আইন সংস্কার, সিপিটিইউকে পাবলিক প্রকিউমেন্ট অথরিটি করার অগ্রগতি এবং প্রকল্প বাস্তবাংয়নে ধীর গতি সম্পর্কে জানতে চেয়েছেন। 

এর উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের বিজার্ভ ৪৮ বিলিয়ন থেকে কমে গেছে এটা চ্যালেঞ্জ। কিন্তু আমাদের রপ্তানি বাড়ছে ২৫ শতাংশ হারে। আমদানি বাড়ছে ২৩ শতাংশ হারে। এক্ষেত্রে আমদানির চেয়ে রপ্তানি বাড়ছে। 

গত এক মাসে রেমিটেন্স এসেছে দুই বিলিয়ন ডলার। ফলে আমরা এখন স্বস্তিদায়ক অবস্থায় আছি। বিজার্ভের ওপর চাপ কমবে। 

তিনি আরো বলেন, ‘মূল্যস্ফীতি বৃদ্ধিতে বাইরের প্রভাব পড়েছে। আশা করছি আগামীতে তা কমে আসবে। অর্থনীতি আমাদের আয়ত্তে আছে, তবে রিজার্ভ ধরে রাখতে আমাদের বাজেট সহায়তা প্রয়োজন। প্রচুর বৈদেশিক ঋণ এবং সরাসরি বিনেয়োগ দরকার।

সরকারে উন্নয়ন প্রকল্পের গতি প্রসঙ্গ টেনে তিনি বলেন, মেগা প্রকল্পসহ দেশের সব প্রকল্পের গতি বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা গ্রিন গ্রোথে গুরুত্ব দিচ্ছি। তবে ব্যবস্থাপনার অদক্ষতাই প্রকল্প বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে উন্নয়ন করা হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি এবং নিজস্ব গ্যাস অনুসন্ধানে গুরুত্ব দেওয়া হচ্ছে।

টিএইচ

Link copied!