ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
সংবাদ সম্মেলনে মালিক সমিতির দাবি

রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায়

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৪, ২০২২, ১২:১২ পিএম

রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায়

দোকান মালিক সমিতির নেতারা ভ্যাট নিয়ে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগও করেন সংবাদ সম্মেলনে। তাই ইএফডি মেশিনে ভ্যাট নেওয়ার দাবি।

নভেম্বর মাসে শীতকালীন ব্যবসার মৌসুম শুরু হবে। আর এই মৌসুমে রাত আটটার বদলে নয়টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা। এ জন্য আগামী ১৫ নভেম্বর থেকে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

সম্প্রতি জ্বালানি সংকটের কারণে দেশে লোডশেডিং আরও বেড়েছে। দিনের মধ্যে ৬ থেকে ৭ ঘণ্টা করে লোড শেডিং হচ্ছে কিছু কিছু এলাকায়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের ওই নীতি দোকানপাট ছাড়া অন্য কোথাও সেভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ করেন সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে হেলাল উদ্দিন বলেন, “জ্বালানি সঙ্কটের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যাহত হওয়ায় রাত ৮টার পর দোকানপাট বন্ধ করার ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশ দিয়েছিল সরকার। দোকান মালিকরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেও অন্যদের ক্ষেত্রে তেমনটি দেখা যাচ্ছে না।

“নভেম্বর মাস থেকে আমাদের শীতকালীন ব্যবসা শুরু হবে। আমরা কোনো ক্রমেই এই শীতকালীন ব্যবসা হারাতে চাই না। শীতকালীন ব্যবসা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে না পারলে আমরা কোনোভাবেই টিকে থাকতে পারব না। তাই দোকান বন্ধের সময়সীমা রাত ৯টা পর্যন্ত করা অত্যন্ত জরুরি। অন্যথায় লাখ লাখ ব্যবসায়ী আবারও পুঁজি হারিয়ে পথে বসবে।”

এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন দোকান মালিক সমিতির নেতারা।  

দেশের ৫৪ লাখ দোকানি ও ২ কোটি ১৪ লাখ কর্মচারী এবং তাদের পরিবারের ৪ কোটি সদস্যের কথা বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়ে হেলাল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এ বিষয়ে আকুল আবেদন জানাচ্ছি, যেন আগামী ১৫ নভেম্বর থেকে দোকানপাট সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাড়িয়ে নতুন সূচি দেওয়া হয়।”

টিএইচ

Link copied!