ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
উন্নত মান ও জীবনমানের উপযোগী পণ্যের প্রতিশ্রুতি

যাত্রা শুরু করল বসুন্ধরা টয়লেট্রিজ

মো. মাসুম বিল্লাহ

জুন ২৫, ২০২৩, ০৭:৪২ পিএম

যাত্রা শুরু করল বসুন্ধরা টয়লেট্রিজ

রোববার (২৫ জুন) আইসিসিবির ৫ নম্বর হলে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান তাসভীর বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেডের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ সর্বদাই দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। টয়লেট্রিজ ইন্ডাস্ট্রিতে বহুজাতিক প্রতিষ্ঠানগুলি অনেক দিন ধরেই এদেশে সফলভাবে ব্যবসা করে আসছে, সেখানে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে আমরা আমাদের দেশীয় পণ্য দিয়ে ভোক্তাদের মনে জায়গা করে নিতে চাই। এতে করে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সাধারণ মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয় করতে পারবেন, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে বসুন্ধরা টয়লেট্রিজ বিশেষ ভূমিকা রাখবে।

সাফওয়ান সোবহান তাসভীর আরও বলেন, আমাদের টয়লেট্রিজ পণ্যগুল্য সাধারণ মানুষের নিত্যদিনের প্রয়োজন মাথায় রেখেই তৈরি করা হয়েছে এবং পণ্যের গুণগত মান নিশ্চয়তার জন্য আমাদের রয়েছে অত্যাধুনিক মাইক্রো বায়োলজিক্যাল রিসার্চ ল্যাব ও দক্ষ জনশক্তি।

বসুন্ধরা গ্রুপ প্রায় দুই দশকের বেশি সময় ধরে দেশ ও মানুষের কল্যাণে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করে চলছে। সেই লক্ষ্যেই প্রতিষ্ঠানটি এবার টয়লেট্রিজ পণ্য বাজারে নিয়ে এসেছে। বসুন্ধরা টয়লেট্রিজ লিমিটেড হোম কেয়ার, পারসোনাল কেয়ার, হেয়ার কেয়ার ও ওরাল কেয়ার ক্যাটাগরিতে বসুন্ধরা পাওয়ার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, বসুন্ধরা এক্সট্রিম টয়লেট ক্লিনার, বসুন্ধরা লিট ডিশ ওয়াশ লিকুইড ও বার, বসুন্ধরা এয়ার ফ্রেশনার, বসুন্ধরা এক্সট্রিম প্ল্যান্ট ফাইবার কয়েল, বসুন্ধরা স্মাইলজি টুথপেস্ট নিয়ে এসেছে এবং সামনে আরও বিভিন্ন ধরনের পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে। পণ্যের গুণগত মান ঠিক রেখে সঠিক মূল্যে সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়াই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান, চিফ ফিনান্সিয়াল অফিসার (বিপিএমএল) মোহাম্মদ কামরুল হাসান, কোম্পানি সেক্রেটারি (সেক্টর সি) মোহাম্মদ মাজেদুল ইসলাম, হেড অব মার্কেটিং (বিপিএমএল) মোহাম্মদ আলাউদ্দিন, ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) শোয়েব মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

আরএস

Link copied!