জুলাই ২৪, ২০২৩, ০৯:১৯ পিএম
রাজধানীর হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির নির্বাচনে মোহাম্মদ হারুনুর রশিদ সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে সুরুজ ইসলাম নির্বাচিত হয়েছেন।
গত ২০ জুলাই যাত্রাবাড়ী ধলপুর কমিউনিটি সেন্টারে কাপ্তান বাজারস্থ হোসেন শহীদ সোহরাওয়ার্দী মার্কেট দোকান মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্যানেল মেয়র জনাব শহিদুল্লাহ মিনুসহ কমিটির সবাই উপস্থিত ছিলেন।
নব নির্বাচিত কার্যকরী কমিটি ত্রি-বার্ষিক (২০২৩-২০২৬) মেয়াদে গঠিত হয়। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৭৯ ধারা এর উপধারা ১ এর (ঞ) মোতাবেক ০৩ (তিন) বছরের জন্য কমিটিকে নির্বাচিত বলে ঘোষণা করা হয়।
নব নির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মুজাহিদুর রহমান হেলো সরকার, হারুন অর রশিদ, আলহাজ্ব মো. জাহেদ আলী ও মো. নিজাম উদ্দিন। নুর মোহাম্মদ রিশ্বাস ও মো. আমিরুল ইসলাম যুগ্ম-সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সামছুল হক ও মোহাম্মদ নিজাম উদ্দিন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে কামরুজ্জামান বিপ্লব ও মো. ইব্রাহিম মিয়া নির্বাচিত হয়েছেন। এছাড়া কোষাধক্ষ হিসেবে মো. রহমত উল্যাহ আমেনী, দপ্তর সম্পাদক হিসেবে মো. মাহাবুব আলম, প্রচার সম্পাদক হিসেবে মো. ইসমাইল, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. কাইয়ুম খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. জুয়েল নির্বাচিত হন। কার্যকরী সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন মো. সোহরাব হোসেন, মো. শাহজাহান মিঞা আপন, হোসনে আরা এ্যানি, মো. হেদায়েত উল্যাহ, মো. হারুনুর রশিদ হাওলাদার ও আবুল খায়ের।
আরএস
