ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

খাদ্যে রেকর্ড মূল্যস্ফীতি

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৬, ২০২৩, ১০:১০ পিএম

খাদ্যে রেকর্ড মূল্যস্ফীতি

সদ্য গত হওয়া অক্টোবর মাসে দেশে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে রেকর্ড করেছে, যা গত প্রায় এক যুগের মধ্যে সর্বোচ্চ। অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৩ শতাংশে, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৬৩ শতাংশ। আর সেপ্টেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ, যা অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশে। এটি ২০১২ সালের পর সর্বোচ্চ।

সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে প্রকাশিত মাসিক মূল্যস্ফীতির প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।

গত আগস্ট মাসে প্রথমবারের মতো খাদ্য মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে উঠে। এর আগে ২০১১ সালের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। এখন আবার তা ১০ ছুঁইছুঁই অবস্থায় রয়েছে।

বিবিএস জানায়, অক্টোবর মাসে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ১২ দশমিক ৫৬ শতাংশ। এর অর্থ হলো গত বছরের অক্টোবর মাসে যে খাদ্যপণ্য ১০০ টাকায় কেনা গেছে, এবছরের অক্টোবর তা কিনতে হয়েছে ১১২ টাকা ৫৬ পয়সায়। অর্থাৎ মাত্র ১০০ টাকার খাবার কিনতে এক বছরে ১২ টাকা ৫৬ পয়সা বাড়তি খরচ করতে হয়েছে।

অক্টোবরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির হার রেকর্ড করা হয়েছে ৮.৩০ শতাংশ, যা আগের মাসে ছিল ৭.৮২ শতাংশ।

গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি শহরাঞ্চলকে ছাড়িয়ে গেছে। গ্রামীণ এলাকায় মূল্যস্ফীতির হার সেপ্টেম্বরের ৯.৭৫ শতাংশ থেকে বেড়ে অক্টোবরে ৯.৯৯ শতাংশে উঠেছে।

এর আগে দেশে গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৬৩ শতাংশে নেমে এসেছিল, যা আগস্টে ছিল ৯.৯২ শতাংশ। আর গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১২. ৫৪ শতাংশ।

বিবিএসের পরিসংখ্যান অনুসারে, গত মে মাসে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৯.৯৪ শতাংশে উঠেছিল, যা গত এক যুগের মধ্যে সর্বোচ্চ। এরপর জুন ও জুলাই মাসে মূল্যস্ফীতি সামান্য কমে যথাক্রমে ৯.৭৪ শতাংশ ও ৯.৬৯ শতাংশ হয়।

আরএস

Link copied!