ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

চিনির দাম কেজিতে কমলো ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৭, ২০২৪, ০৪:৫৯ পিএম

চিনির দাম কেজিতে কমলো ১০ টাকা

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বাজারে চিনির দাম প্রতি কেজিতে ১০ টাকা কমেছে।

শনিবার (১৭ আগস্ট) বাংলাদেশ চিনি ডিলার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. আনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে আগে খুচরা প্রতিকেজি চিনি ১৩৫ টাকায় বিক্রি হতো। বর্তমানে তা ১২৫ থেকে ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি চিনিতে কমেছে ৮ থেকে ১০ টাকা। একইভাবে চিনির দাম কমেছে পাইকারি বাজারেও।

মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বর্তমানে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে কম্পানি অনুযায়ী প্রতি কেজি চিনি ১১৮ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ৫ আগস্টের পর থেকে চিনির দাম কমেছে।

এর আগে প্রতি কেজি চিনি পাইকারিতে ১২২ থেকে ১২৫ টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল। অপরদিকে সরকারি চিনি মিলগেটে বিক্রি করা হচ্ছে ১২৫ টাকা করে। এ দাম দীর্ঘদিন ধরে একই রকম আছে।’

তিনি আরো বলেন, ‘এদিকে আন্তর্জাতিক বাজারেও চিনির দাম কমেছে। সে অনুযায়ী দেশে চিনির দাম আরও কমা উচিত ছিল।’

বিআরইউ

Link copied!