ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রাইম ব্যাংকের সঙ্গে পেরোল চুক্তি করলো নর্দান করপোরেশন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৩, ২০২৪, ০৫:৪৬ পিএম

প্রাইম ব্যাংকের সঙ্গে পেরোল চুক্তি করলো নর্দান করপোরেশন

শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসির সাথে পেরোল চুক্তি সই করেছে নর্দান করপোরেশন লিমিটেড।

সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির কর্মীদের জন্য ব্যাংকিং সেবা বাড়াতে এ চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, নর্দান করপোরেশন লিমিটেডের সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

বিশেষ করে তারা কার্ড, লোন ও ডিজিটাল ব্যাংকিং সল্যুশনসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন।

এছাড়াও প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নিরবিচ্ছিন্নভাবে স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে করবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং নর্দান করপোরেশন লিমিটেড-এর ডিরেক্টর রফিক হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ এবং নর্দান করপোরেশন লিমিটেড-এর সিএফওও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

ইএইচ

Link copied!