ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টানা তৃতীয়বারের মতো কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৫, ০৮:৫১ পিএম

টানা তৃতীয়বারের মতো কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম টানা তৃতীয় দফায় কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমিয়ে এক লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগামী ২ মার্চ থেকে কার্যকর হবে।

শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি সোনার দাম কমানো হয়েছিল।

এই দফায় দাম কমানোর আগে দেশের বাজারে টানা আট দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে বর্তমানে দাম কমানো হলো তিন দফায়। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৩৪৩ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৬০১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ২১ হাজার ৩৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

ইএইচ

Link copied!