ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ই-বাইকে ভ্যাট ছাড় বাড়ল ২০৩০ পর্যন্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২, ২০২৫, ০৬:৩৪ পিএম

ই-বাইকে ভ্যাট ছাড় বাড়ল ২০৩০ পর্যন্ত

সরকার দেশের পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক (ই-বাইক) উৎপাদন বৃদ্ধির জন্য বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়েছে। স্থানীয় ই-বাইক নির্মাতাদের উপর আরোপিত ৫ শতাংশ অতিরিক্ত মূল্য সংযোজন কর (ভ্যাট) ৩০ জুন ২০৩০ পর্যন্ত অব্যাহতি দেওয়া হয়েছে, যা ই-বাইককে আরও সাশ্রয়ী ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলবে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ স্থানীয় উৎপাদন ও ব্যবহারে গতি আনবে, পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেটে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান

বাজেট বক্তৃতায় তিনি বলেন, পরিবেশবান্ধব ই-বাইক শিল্পকে স্বীকৃতি ও সহায়তা দিয়ে দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। স্থানীয় পর্যায়ে ই-বাইক উৎপাদনে প্রণোদনা প্রদানের জন্য নতুন প্রজ্ঞাপন জারি করার পরিকল্পনা রয়েছে।

এ উদ্যোগ দেশের যানবাহন খাতে কার্বন নির্গমন কমানো, গ্রামীণ ও শহরাঞ্চলে পরিবেশ দূষণ হ্রাস ও প্রযুক্তির উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সরকারের এই পদক্ষেপে ই-বাইক উৎপাদনকারীদের কর বোঝা কমবে এবং বাজারে পরিবেশবান্ধব যানবাহনের সরবরাহ বেড়ে যাবে। পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্যও সুযোগ সৃষ্টি হবে, যা দেশের মোট উৎপাদন ও রপ্তানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার ঘটানোর জন্য সরকারী সহায়তা খুব প্রয়োজন ছিল। দীর্ঘ মেয়াদে ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত স্থানীয় ই-বাইক শিল্পকে সুদৃঢ় করবে।

প্রসঙ্গত, অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এবারের বাজেটটি বেশকিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে, যা পূর্ববর্তী বছরগুলোর বাজেটের তুলনায় ভিন্ন।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাস পাওয়ার ঘটনা।

আরএস

Link copied!