ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাজারে সবজির চড়া দাম, ক্রেতারা কিনছেন সীমিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৫, ০৩:৪৯ পিএম

বাজারে সবজির চড়া দাম, ক্রেতারা কিনছেন সীমিত

প্রায় দুই মাস ধরে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। কাঁচা পেঁপে ও আলু ছাড়া অন্যান্য সবজি বর্তমানে ৮০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। চড়া দামের কারণে খুচরা বাজারে বিক্রিও কমে গেছে।

শুক্রবার রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার, পলাশী বাজার ও হাতিরপুল কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ঢেঁড়স ৮০ টাকা, করলো ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, শসা ৮০ টাকা, ঝিঙা ১০০ টাকা, ধন্দুল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, পটল ৮০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা, আলু ২৫ টাকা, টমেটো ১৪০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, পেঁপে ৩০ টাকা।

নিউমার্কেট কাঁচাবাজারে বাজার করতে আসা চাকরিজীবী জামাল রুহানী বলেন, "এত বেশি দামে এখন আমাদের মতো সাধারণ ক্রেতারা মাত্র আধা কেজি বা আড়াই’শ গ্রাম করে সবজি কিনতে বাধ্য হচ্ছি। আলু ও কাঁচা পেঁপে ছাড়া অন্য সবজির দাম ৮০-১০০ টাকার নিচে নেই।"

পলাশী বাজারের সবজি বিক্রেতা তাওহীদ হাসান রাকিব বলেন, "দাম বাড়ার কারণে ব্যবসা কমে গেছে। আগে এক আইটেম ১৫-২০ কেজি আনতাম, এখন ৪-৫ কেজি এনেও বিক্রি করা মুশকিল।"

আরেক বিক্রেতা আল এহসান বলেন, "বেশিরভাগ সবজির এখন মৌসুম শেষ। টানা বৃষ্টির কারণে ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে, ফলে দাম বেড়েছে। পাইকারি বাজারের বেশি দামও খুচরা বাজারে প্রভাব ফেলছে।"

ইএইচ

Link copied!