ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সাতটি বড় প্রকল্প বাস্তবায়নে কঠিন শর্তে ঋণ নিচ্ছে সরকার

বিশেষ প্রতিনিধি

বিশেষ প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৮:১৭ পিএম

সাতটি বড় প্রকল্প বাস্তবায়নে কঠিন শর্তে ঋণ নিচ্ছে সরকার

সরকার অনমনীয় বা কঠিন শর্তের বিদেশি ঋণ নিয়ে সাতটি বড় প্রকল্প বাস্তবায়ন করবে। প্রায় ১০৬ কোটি ডলারের এই ঋণ দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহার করা হবে। 

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি সহায়তা অনুসন্ধান কমিটির বৈঠকে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঋণের সুদের হার কমিয়ে আনার উপায় নিয়েও আলোচনা হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পক্ষ থেকে মোট ৩৬টি বিদেশি ঋণনির্ভর প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে চীনের ঋণ ও অনুদানের কিছু প্রকল্প রয়েছে। তবে প্রাথমিক অনুমোদন পেয়েছে মাত্র সাতটি প্রকল্প।

অনমনীয় ঋণের সুদের হার সাধারণত বাজারভিত্তিক, যা নমনীয় ঋণের তুলনায় বেশি। এছাড়া পরিশোধের মেয়াদ ও রেয়াতকালও কম হয়। গুরুত্বপূর্ণ আমদানি, জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোর প্রকল্পে সাধারণত নমনীয় ঋণ পাওয়া যায় না। বাংলাদেশ মধ্যআয়ের দেশ হিসেবে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, কিন্তু সহজ শর্তের ঋণের উৎসগুলো ধীরে ধীরে সংকুচিত হচ্ছে। সম্প্রতি দেশের বিদেশি ঋণের উল্লেখযোগ্য অংশ এসেছে নন-কনসেশনাল (কঠিন শর্তের) ঋণ থেকে।

বৈঠক সূত্রে জানা গেছে, অনুমোদিত সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে— রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ময়মনসিংহ অঞ্চলের পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজে রূপান্তর, ঢাকা ওয়াসার দুটি পানি সরবরাহ প্রকল্প, খুলনায় পানি সরবরাহের দ্বিতীয় পর্যায়ের প্রকল্প ও নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ।

ময়মনসিংহের পাঁচটি জলবায়ু সহনশীল সেতু প্রকল্পে ব্যয় হবে ৩,৭৪৫ কোটি টাকা, যার মধ্যে ২,৮৫০ কোটি টাকা ঋণ দেবে ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)।

ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (ফেইজ-৩) প্রকল্পে ব্যয় হবে ১৬,০০০ কোটি টাকার বেশি, যার ১১,৪৪৮ কোটি টাকা ঋণ দেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। 

ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্পের ব্যয় ১০,৯৭৩ কোটি টাকা, এ প্রকল্পেও ইআইবি ৬৭৪ কোটি টাকা ঋণ দেবে। উভয় প্রকল্পেই ঋণের বড় অংশ নন-কনসেশনাল বা কঠিন শর্তে।

চট্টগ্রাম-দোহাজারী রেলপথ ডুয়েলগেজে রূপান্তর প্রকল্পে ব্যয় ১০,৭৯৭ কোটি টাকা, এডিবি ৭,০০০ কোটি টাকা ঋণ দিচ্ছে। খুলনায় পানি সরবরাহ দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে ব্যয় ২,৫৯৮ কোটি টাকা, ঋণ ১,৮২১ কোটি টাকা। নেসকো এলাকায় বিদ্যুৎ বিতরণ প্রকল্পের ব্যয় ১,১৮৪ কোটি টাকা, ঋণ ৯৬৫ কোটি টাকা।

ইএইচ

Link copied!