ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ২৬টি উদ্যোগ সম্মাননা পেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:৩০ পিএম

৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে ২৬টি উদ্যোগ সম্মাননা পেল

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মাস্টারকার্ডের সৌজন্যে এবং প্রাইম ব্যাংক পিএলসির সঞ্চালনায় অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ফিনটেক ফোরামের আয়োজনে এবারের আসরে ১৪টি বিশেষায়িত ক্যাটেগরিতে ১৪টি উদ্যোগ বিজয়ী এবং ১২টি উদ্যোগ অনারেবল মেনশন অর্জন করেছে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, দেশের ফিনটেক খাত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ডিজিটাল সেবার বিস্তারের সঙ্গে উদ্ভাবনকে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও লক্ষ্যভিত্তিক করতে হবে। আজ পুরস্কৃত উদ্যোগগুলো বাংলাদেশের ফিনটেক ইকোসিস্টেমকে আরও এগিয়ে নেবে।
 
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম বলেন, দেশের ফিনটেক ইকোসিস্টেম দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সামনে আরও বড় সম্ভাবনা রয়েছে, আর এই মুহূর্তে প্রয়োজন সহযোগিতা, উদ্ভাবন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

এবারের অ্যাওয়ার্ডে ৩০১টি মনোনয়ন জমা পড়ে। অভিজ্ঞ ১৩ সদস্যের জুরি প্যানেল বিভিন্ন ধাপের মূল্যায়নের মাধ্যমে বিজয়ীরা নির্ধারণ করেন।

এবারের ফিনটেক অ্যাওয়ার্ডের বিজয়ীদের মধ্যে রয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ, যারা বাংলাদেশে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালুর জন্য “মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য উল্লেখযোগ্য বিজয়ীদের মধ্যে ছিল সিটি ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, সেবা ফিনটেক, ডানা ফিনটেক, ব্যাংক এশিয়া, বিকাশ এবং পাঠাও লিমিটেড। 

এছাড়াও অনারেবল মেনশনের মধ্যে রয়েছে- সিটি ব্যাংক পিএলসি, মিল্ভিক বাংলাদেশ, বিকাশ, পাঠাও, সেবা ফিনটেক, আইপিডিসি ফাইন্যান্স, এসএসএল ওয়্যারলেস, এনালাইজেন বাংলাদেশ ও গোল্ড কিনেন। 

দিনের প্রথমার্ধে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয় ৫ম বাংলাদেশ ফিনটেক সামিট ২০২৫। এই আয়োজনে ব্যাংকিং, ফিনটেক, আর্থিক সেবা, বীমা, প্রযুক্তি, বিনিয়োগ, নিয়ন্ত্রক সংস্থা এবং একাডেমিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সামিটের প্রতিপাদ্য ছিল, ফিউচার অব ফিনটেকঃ ডিজিটাল, ডিসেন্ট্রালাইজড, ডেমোক্রেটাইজ।

জেএইচআর

Link copied!