ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
গভর্নর ড. আহসান এইচ মনসুর

দুর্বল পাঁচ শরিয়াহ ব্যাংককে একীভূত করা ছাড়া উপায় ছিল না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৬, ২০২৫, ০৩:২২ পিএম

দুর্বল পাঁচ শরিয়াহ ব্যাংককে একীভূত করা ছাড়া উপায় ছিল না

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শরিয়াহভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংককে একীভূত করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না।

রোববার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ ইসলামিক ফিন্যান্স সামিটে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, “এই পাঁচ ব্যাংকের বর্তমান আর্থিক অবস্থার দিকে তাকালে দেখা যায়, একীভূতকরণ ছাড়া কোনো বাস্তবসম্মত সমাধান ছিল না। সুশাসন নিশ্চিত করা গেলে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি আরও বলেন, ব্যাংকিং খাতকে শক্তিশালী করতে স্বচ্ছতা ও জবাবদিহি জরুরি। বিনিয়োগকারী, আমানতকারী এবং ব্যাংক পরিচালকদের সহযোগিতা ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়।

এর আগে, ৫ নভেম্বর আর্থিক অস্থিরতায় থাকা পাঁচ শরিয়াহ ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংককে অকার্যকর ঘোষণা করে প্রশাসক নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক।

পরে ৯ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক বোর্ডের বিশেষ অনলাইন বৈঠকে সিদ্ধান্ত হয়, এই পাঁচটি ব্যাংককে একত্র করে নতুন রাষ্ট্রায়ত্ত শরিয়াহভিত্তিক ব্যাংক গঠন করা হবে। ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ নামে প্রাথমিক লাইসেন্সও প্রদান করা হয়েছে। নতুন প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

ইএইচ

Link copied!