ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দেশের বাজারে কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক 

নিজস্ব প্রতিবেদক 

নভেম্বর ২০, ২০২৫, ১০:৫৫ পিএম

দেশের বাজারে কমলো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৫৩ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এতে করে ভালো মানের সোনার দাম দুই লাখ ৮ হাজার টাকায় নেমে এসেছে।

বৃহস্পতিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম শুক্রবার ( ২১ নভেম্বর) থেকে কার্যকর হবে। 

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম কমেছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলারের নিচে নেমে গেছে।

নতুন দাম অনুযায়ী, নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।

সোনার দাম কমলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ৪ হাজার ২৪৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রূপা ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।

ইএইচ

Link copied!