ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইতিহাস গড়ে স্বর্ণের ভরি ২ লাখ ১০ হাজার পার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩০, ২০২৫, ১২:০৩ এএম

ইতিহাস গড়ে স্বর্ণের ভরি ২ লাখ ১০ হাজার পার

দেশের বাজারে আবারও দাম বাড়ল স্বর্ণের। ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা।

শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়। রোববার (৩০ নভেম্বর) থেকেই নতুন এই দর কার্যকর হবে।

এর আগে, সবশেষ গত ২০ নভেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ২৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৩২৭ টাকা।

সবমিলিয়ে চলতি বছর এ পর্যন্ত দেশে মোট ৮১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৫ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৬ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৬২ বার সমন্বয় করা হয়েছিল স্বর্ণের দাম, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।

ইএইচ

Link copied!