ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গ্রাহকসেবায় নতুন অধ্যায়: মাস্টারকার্ডের তিন প্রিমিয়াম ক্রেডিট কার্ড উদ্বোধন করলো পূবালী ব্যাংক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১, ২০২৫, ০৩:৫৬ পিএম

গ্রাহকসেবায় নতুন অধ্যায়: মাস্টারকার্ডের তিন প্রিমিয়াম ক্রেডিট কার্ড উদ্বোধন করলো পূবালী ব্যাংক

গ্রাহকদের জন্য উন্নত সুবিধা, নিরাপদ পেমেন্ট এবং প্রিমিয়াম লাইফস্টাইল বেনিফিট নিশ্চিত করতে পূবালী ব্যাংক পিএলসি মাস্টারকার্ডের সহযোগিতায় উদ্বোধন করেছে তিনটি নতুন প্রিমিয়াম ক্রেডিট কার্ড। 

দেশের ব্যাংকিং খাতে দীর্ঘ ঐতিহ্যের অধিকারী পূবালী ব্যাংকের এই উদ্যোগ ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

নতুন পোর্টফোলিওতে রয়েছে দুটি কনজিউমার ক্রেডিট কার্ড এবং একটি কর্পোরেট কার্ড। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য

  • মাস্টারকার্ড প্লাটিনাম কনজিউমার কার্ড
  • মাস্টারকার্ড ওয়ার্ল্ড কনজিউমার কার্ড

যেগুলো কনট্যাক্টলেস পেমেন্ট, মাল্টি-কারেন্সি সুবিধা, উন্নত নিরাপত্তা এবং অত্যাধুনিক প্রযুক্তিসহ বিভিন্ন প্রিমিয়াম ফিচারে সমৃদ্ধ।

কার্ডহোল্ডাররা পাচ্ছেন

  • পাঁচ তারকা হোটেলে বাই ১ গেট ১ ডাইনিং সুবিধা
  • রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০% পর্যন্ত ছাড়
  • গ্রোসারিতে ১০% পর্যন্ত ছাড়

লাইফস্টাইল ও রিটেইল শপিং-এ ৯,৫০০+ মাস্টারকার্ড পার্টনার আউটলেটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট

এছাড়া রয়েছে এয়ারলাইন ভাড়ায় ছাড়, নির্বাচিত কার্ডে কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস, আন্তর্জাতিক লেনদেনে নির্বিঘ্ন সেবা এবং মাস্টারকার্ডের চৎরপবষবংং ঢ়ষধঃভড়ৎস-এর বিশেষ অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান, মাস্টারকার্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগরওয়াল এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা বলেন, “মাস্টারকার্ডের সঙ্গে অংশীদারিত্বে আমাদের প্রথম ক্রেডিট কার্ড পোর্টফোলিও উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এটি আমাদের ডিজিটাল রূপান্তরের যাত্রায় বড় অর্জন এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের প্রতিফলন।”

মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, এই সহযোগিতা শুধু কার্ড সেবা সম্প্রসারণ নয়-এটি ডিজিটাল উদ্ভাবন, উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং একটি ডিজিটালি সক্ষম বাংলাদেশ গঠনের জন্য যৌথ অঙ্গীকার।

পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ব্যাংকটির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একইসঙ্গে এটি দেশের সামগ্রিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকেও আরও গতিশীল করবে।- প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!