ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

সপ্তাহিক ছুটির দিনেও সব রেকর্ড ভেঙে বাড়ল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:০৪ পিএম

সপ্তাহিক ছুটির দিনেও সব রেকর্ড ভেঙে বাড়ল সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী হয়ে উঠেছে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই মূল্য আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের সমন্বয়ে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৫৭৪ টাকা বৃদ্ধি করা হয়েছে।

নতুন নির্ধারিত মূল্য তালিকায় দেখা যায়, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা। সনাতন পদ্ধতি প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।

স্বর্ণের পাশাপাশি রূপার দামেও রেকর্ড সৃষ্টি হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম এখন ৬ হাজার ৬৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রূপা ৩ হাজার ৭৩২ টাকা দরে বিক্রি হবে।

চলতি বছর এ নিয়ে মোট ৯০ বার স্বর্ণের দাম পরিবর্তন করল বাজুস, যার মধ্যে ৬২ বারই দাম বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে অস্থিরতা ও স্থানীয় চাহিদার কারণে স্বর্ণের এই ‘পাগলা ঘোড়া’ আরও কতদূর ছুটবে, তা নিয়ে গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

ইএইচ

Link copied!