ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১১:৩৩ এএম

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়াল এনবিআর

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা দ্বিতীয় দফায় আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, করদাতারা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত তাদের রিটার্ন জমা দিতে পারবেন।

রোববার এনবিআরের সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখও বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল।

এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন নির্বাচন এবং প্রথমবারের মতো অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় করদাতাদের সুবিধার্থে এই অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। অনেক করদাতা অনলাইন সিস্টেমে অভ্যস্ত হতে আরও সময় চেয়েছিলেন, যা বিবেচনায় নিয়ে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আয়কর আইন অনুযায়ী সাধারণত ৩০ নভেম্বর রিটার্ন দাখিলের শেষ দিন থাকলেও বিশেষ পরিস্থিতিতে এনবিআর এই সময় বাড়ানোর এখতিয়ার রাখে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সম্প্রতি জানিয়েছিলেন, যেহেতু অনলাইন সিস্টেমটি নতুন, তাই সরকার চাইলে জনস্বার্থে সময় বাড়াতে পারে।

এনবিআরের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত ২৬ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। গত আগস্টে সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করার পর থেকে রিটার্ন দাখিলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

জেএইচআর

Link copied!