ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বছরের প্রথম দিন সোনার দাম কমলো ভরিতে ১৪৫৮ টাকা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১, ২০২৬, ১১:৪৫ পিএম

বছরের প্রথম দিন সোনার দাম কমলো ভরিতে ১৪৫৮ টাকা

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৪৫৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম কমে দুই লাখ ২২ হাজার ৭০০ টাকায় নেমেছে।

বৃহস্পতিবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নতুন দাম ২০২৬ সালের দ্বিতীয় দিন অর্থাৎ (২ জানুয়ারি) শুক্রবার থেকে কার্যকর হবে। 

সংগঠনটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমায় স্থানীয় বাজারে কমেছে।

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা যায়, বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩০০ ডলারে নেমেছে। গত ২৬ ডিসেম্বর প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছিল।

নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা দাম এক লাখ ৫১ হাজার ৮০৭ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

ইএইচ

Link copied!