ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

থাইল্যান্ড থেকে ভোজ্যতেল কিনছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৩৩ পিএম

থাইল্যান্ড থেকে ভোজ্যতেল কিনছে সরকার

দেশে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে থাইল্যান্ড থেকে ১৩৫.৭৫ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা।

মঙ্গলবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে থাইল্যান্ডের ‘প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেড’-এর কাছ থেকে সয়াবিন তেল কেনা হবে।

এছাড়া কমিটির বৈঠকে দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার ও জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবগুলোকেও সম্মতি দেওয়া হয়। বাণিজ্য ও কৃষি খাতের সরবরাহ চেইন সচল রাখতে এসব পণ্য দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতির ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজান বা আসন্ন মাসগুলোতে কোনো ধরনের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই।

জেএইচআর

Link copied!