ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের শোক সভা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৬:১৭ পিএম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়নের শোক সভা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন- বি-৯৮৫ সিবিএর উদ্যোগে ব্যাংকের কেন্দ্রীয় অডিটোরিয়ামে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য মির্জা আব্বাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মুস্তাফিজুল করিম মজুমদার, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সদস্যসচিব বদরুল আলম সবুজ। 

প্রধান অতিথিকে সম্ভাষণ জানান বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের প্রধান সমন্বয়ক ডিজিএম মো. জাহিদ হোসেন।

শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সম্মানিত সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ। সভা সঞ্চালনা করেন সিবিএর সংগ্রামী সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের অন্যতম সদস্য মো. মিরাজ হোসেন। 

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বেগম জিয়ার জীবনের ওপর আলোকপাত করেন। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!