ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল সফলভাবে সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৯, ২০২৬, ০৪:১৮ পিএম

রাজশাহীতে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল সফলভাবে সম্পন্ন

তরুণদের স্কিন ক্যাফের সাথে পরিচয় করাতে এবং রাজশাহী অঞ্চলের সাংস্কৃতিক নিদর্শনকে একসাথে উদ্‌যাপন করতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়ে গেল স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল ২০২৬।

সোমবার রাজশাহী শহরে কার্নিভালের আনুষ্ঠানিকতা শুরু হয় স্কিন ক্যাফের প্রদর্শনীমূলক রোড শোর মাধ্যমে।

রোড শোটি রাজশাহী শহরের মূল সড়কগুলো প্রদক্ষিণ করে। রোড শো শেষে প্রতিটি ব্র্যান্ডিং রিকশা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে হাজির হয়। এরপরে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাংস্কৃতিক পর্ব শেষে তরুণ-তরুণীরা অংশ নেয় গেমস শোতে। গেমস শোতে অংশগ্রহণ করে বিশ জনেরও বেশি তরুণ-তরুণী উপহার হিসেবে পান স্কিন ক্যাফের স্কিন কেয়ার প্রোডাক্টস। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর তরুণদের মধ্যে ইয়ুথ কার্নিভাল নিয়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

পুরস্কার বিতরণের মাধ্যমে স্কিন ক্যাফে ইয়ুথ কার্নিভাল রাজশাহীর আয়োজন শেষ হয়।

ইএইচ

Link copied!