ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনার দাম কমে আড়াই লাখ টাকার নিচে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২২, ২০২৬, ১০:৫৫ পিএম

সোনার দাম কমে আড়াই লাখ টাকার নিচে

টানা দাম বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত দাম কমেছে। এতে ভালো মানের সোনার ভরি আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার এ সোনার দাম ছিল দুই লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা।

বৃহস্পতিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এ দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।

সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে স্থানীয় বাজারে দাম কমলেও বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। 

বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে দুই লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।

ইএইচ

Link copied!