ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ১৪ হাজার টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ১২:৩৭ পিএম

সোনার দাম ভরিতে কমলো সাড়ে ১৪ হাজার টাকা

টানা পাঁচ দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সবথেকে ভালো মানের সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১৪ হাজার ৬০০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকা থেকে কমে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায় নেমে এসেছে।

শুক্রবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকেই কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার বিবেচনায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও আজ সোনার বড় ধরনের দরপতন হয়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‘গোল্ডপ্রাইস ডট ওআরজি’র তথ্যমতে, শুক্রবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ২০০ ডলারে নেমে এসেছে, যা গতকাল ছিল ৫ হাজার ৫৫০ ডলার।

সোনার নতুন দর: দেশের বাজারে নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৫৯ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার দাম: সোনার দামের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা করা হয়েছে।

জেএইচআর

Link copied!