ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২৪ ঘণ্টার আগেই কমল সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৩৫ পিএম

২৪ ঘণ্টার আগেই কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। 

রোববার রাতে বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম গত শনিবার যে পর্যায়ে নেমেছিল, বর্তমানে সেই অবস্থাতেই রয়েছে। রোববার আন্তর্জাতিক বাজারে লেনদেন বন্ধ ছিল।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৭২ হাজার ৫৬৯ টাকায় বিক্রি হবে। সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম আগের মতোই ৭ হাজার ২৯০ টাকা থাকছে।

বিশ্ববাজারে সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৮৯৩ ডলারে নেমে এসেছে। গতকাল এ দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং গত বৃহস্পতিবার তা ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছিল।

উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারেও সোনার দাম রেকর্ড পরিমাণ বেড়েছিল। গত বৃহস্পতিবার ভরিপ্রতি এক লাফে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়েছিল বাজুস, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। তবে ২৪ ঘণ্টা না যেতেই শুক্রবার আবার ১৪ হাজার ৬০০ টাকা কমানো হয়। সেই ধারাবাহিকতায় আজ আবারও দাম কমানোর ঘোষণা দিল সংগঠনটি।

ইএইচ

Link copied!