ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

নির্বাচন ঘিরে বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৮:৩৩ পিএম

নির্বাচন ঘিরে বিকাশ-নগদ-রকেটে ১ হাজার টাকার বেশি লেনদেন বন্ধ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং লেনদেনে কড়াকড়ি আরোপের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) হিসেবে একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। 

রোববার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ের (আইবিএফটি) মাধ্যমে লেনদেনের অপব্যবহার রোধে আগামীকাল সোমবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৯৬ ঘণ্টা এ সীমা কার্যকর থাকবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, বিকাশ, রকেট ও নগদসহ সব এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন। প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা এবং এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে। 

তবে মার্চেন্ট পেমেন্ট এবং ইউটিলিটি বিল পরিশোধের ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী নিয়মিত লেনদেনের বিধান অপরিবর্তিত থাকবে। এ ৯৬ ঘণ্টা অন্যান্য সব ধরনের এমএফএস লেনদেন সাময়িকভাবে বন্ধ থাকবে।

বর্তমানে একজন এমএফএস গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। 

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে।

এ সময়ে সব ধরনের লেনদেন এমএফএস প্রোভাইডারদের সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় আনতে হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন নজরে এলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানায় রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে এ ৯৬ ঘণ্টায় ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

ইএইচ

Link copied!