ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিজিটাল অর্থায়নে গতি আনতে কমিউনিটি ব্যাংক ও প্রজেক্ট টুমরোর চুক্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৩৯ পিএম

ডিজিটাল অর্থায়নে গতি আনতে কমিউনিটি ব্যাংক ও প্রজেক্ট টুমরোর চুক্তি

ডিজিটাল ফিন্যান্সিয়াল সিস্টেমের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি জোরদার করতে প্রজেক্ট টুমরো সফটওয়্যার লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এই চুক্তির ফলে গ্রাহক অনবোর্ডিং প্রক্রিয়া আরও সহজ ও আধুনিক হবে।

এই কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংক উদ্ভাবনী আর্থিক পরামর্শ ও প্রযুক্তিনির্ভর সেবা যুক্ত করবে। এর মূল লক্ষ্য হলো দেশের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে আনুষ্ঠানিক আর্থিক সেবার সুযোগ পৌঁছে দেওয়া এবং সেবার পরিধি আরও সম্প্রসারিত করা।

চুক্তির আওতায় প্রজেক্ট টুমরো কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সল্যুশন পার্টনার হিসেবে কাজ করবে। আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যাংকিং সেবার দক্ষতা বৃদ্ধি এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতা উন্নয়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং প্রজেক্ট টুমরো সফটওয়্যারের প্রতিষ্ঠাতা ও সিইও এসকেএম শরিফুল আলম।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এই অংশীদারিত্ব দেশের সামগ্রিক ডিজিটাল রূপান্তর এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।

নতুন এই প্রযুক্তিনির্ভর সেবার ফলে গ্রাহকরা এখন থেকে ঘরে বসেই দ্রুত ব্যাংকিং হিসাব খোলা এবং বিভিন্ন আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনে এই উদ্যোগ বড় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

জেএইচআর

Link copied!