ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ১১:০০ এএম

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৩,২৬৬ টাকা
নতুন দাম আজ সকাল সাড়ে ৯টা থেকেই কার্যকর হয়েছে। ফাইল ছবি

দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা। বুধবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সংগঠনটি। জানানো হয়, আজ সকাল সাড়ে ৯টা থেকেই নতুন এ দর কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায়। ২১ ক্যারেট স্বর্ণের ভরি পড়বে ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা। ১৮ ক্যারেটের ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ১ লাখ ৭১ হাজার ১১১ টাকায়।

তবে স্বর্ণের এ মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে সংগঠনটি। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে সর্বশেষ ১৭ ফেব্রুয়ারি স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের ভরি ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়। সে সময় ২১ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ছিল ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। ওই দর কার্যকর হয়েছিল সকাল ১০টা থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৮ দফা বাড়ানো এবং ১২ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

অন্যদিকে, স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার বাজারদর। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার ৩৫৭ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৯০৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

চলতি বছরে রুপার দাম ১৭ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১০ দফা বৃদ্ধি এবং ৭ দফা হ্রাস পেয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল; তখন ১০ বার বেড়েছিল এবং ৩ বার কমেছিল।

এএন

Link copied!