ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুরগির বাজারে মিশ্র প্রবণতা, স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১২:২৪ পিএম

মুরগির বাজারে মিশ্র প্রবণতা, স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও সোনালীসহ অন্যান্য মুরগির দাম এখনো চড়া রয়েছে। 

শুক্রবার রাজধানীর উত্তরার সমবায় বাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। 

তবে সোনালী, লেয়ার ও দেশি মুরগির দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। বাজারে এসব মুরগি প্রকারভেদে ৩৬০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে।

বাজারের তথ্য অনুযায়ী, সোনালী মুরগি প্রতি কেজি ৩৬০ টাকা, লেয়ার ৩২০ টাকা এবং পাকিস্তানি কক ৩৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগি আকারভেদে ৫৫০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, ব্রয়লারের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমলেও অন্য মুরগির সরবরাহ কম থাকায় দাম কমেনি। মাংসের বাজারে গরুর মাংস মানভেদে ৭৫০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা কেজি দরে স্থির রয়েছে।

মাছের বাজারে সরবরাহ কম থাকলেও ক্রেতা চাহিদা সীমিত থাকায় দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বাজারে রুই ৩৫০-৪২০ টাকা, তেলাপিয়া ২০০-২৮০ টাকা এবং পাঙ্গাশ ১৮০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বড় মাছ যেমন বোয়াল বা চিতল ৮০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত এক সপ্তাহের ব্যবধানে চাল, আটা, পেঁয়াজ ও ব্রয়লার মুরগিসহ অন্তত ১০টি নিত্যপণ্যের দাম কমেছে। টিসিবি’র তথ্যমতে, বাজারে মোটা চালের দাম প্রায় ৪ দশমিক ৫৪ শতাংশ কমে এখন ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। চালের পাশাপাশি প্যাকেটজাত আটার দাম কেজিতে ৫ টাকা কমে ৫০-৬০ টাকায় নেমেছে। তবে নাজিরশাইল বা মিনিকেটের মতো সরু চালের দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে।

রান্নার অন্যতম অনুষঙ্গ পেঁয়াজের দামও বর্তমানে নিম্নমুখী। দেশি পেঁয়াজ বাজারে ৩০ থেকে ৪৫ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে, যা সপ্তাহের ব্যবধানে ৬ শতাংশের বেশি কমেছে। এছাড়া রসুনের দাম ৯ শতাংশ এবং আদার দাম ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

সবজির বাজারে সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে কাঁচামরিচে; গত সপ্তাহে ১৬০ টাকা পর্যন্ত ওঠা কাঁচামরিচ এখন ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনের দাম প্রায় ২৯ শতাংশ এবং লেবুর দাম হালিপ্রতি ৫ শতাংশ কমেছে। ডালের বাজারে ছোট দানার মশুর ডালের দাম কমলেও বড় দানার ডালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে টিসিবি।

জেএইচআর

Link copied!