ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
অর্থমন্ত্রী

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রাখা হবে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ০৩:১০ পিএম

বাজেটে ফ্যামিলি কার্ডের অর্থ বরাদ্দ রাখা হবে

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য যত অর্থের প্রয়োজন হবে, আসন্ন বাজেটে সেই অর্থ সংস্থান রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প। সরকার এ প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে।

প্রকল্প বাস্তবায়নের সময় কিছু ছোটখাটো ত্রুটি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এসব ভুল আর হবে না এবং কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালিত হবে।

উল্লেখ্য, গত ১০ মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, দেশের প্রায় চার কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে, যাতে নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসে।

এম জি

Link copied!