ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সয়াবিন তেলের দাম বাড়ল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ০৪:৩২ পিএম

সয়াবিন তেলের দাম বাড়ল

আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে দেশের বাজারে আবারও বৃদ্ধি পেল ভোজ্যতেলের দাম। এবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বুধবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য নিশ্চিত করেন।

সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা। 

অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়ে ১৭৯ টাকা নির্ধারিত হয়েছে, যা ইতিপূর্বে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছিল।

বাণিজ্যমন্ত্রী ব্রিফিংকালে জানান, বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বজুড়েই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ১১১ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রভাব ভোজ্যতেলের বাজারেও পড়েছে। 

তিনি বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই সাধারণ ভোক্তার ওপর বাড়তি চাপ। তবে আমরা আশা করি, সাধারণ মানুষ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্ত্রী আরও আশ্বাস দেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও তাৎক্ষণিকভাবে তার প্রতিফলন দেখা যাবে। এছাড়া বাজারে তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি জানান।

জেএইচআর

Link copied!