ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২৬, ১২:৩২ পিএম

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল জাহাজ
অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করলো জাহাজ (সংগৃহীত ছবি)

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আবারও বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি বিদেশি জাহাজ। মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন বহনকারী হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।

বৃহস্পতিবার সকালে জাহাজটি বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুপুর থেকেই জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

চলতি মাসে এটি তৃতীয় অকটেনবাহী জাহাজ, যা দেশের জ্বালানি মজুদ ব্যবস্থায় নতুন করে স্বস্তি যোগ করেছে। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল।

সব মিলিয়ে এক মাসে প্রায় ৭৯ হাজার টন অকটেন দেশে এসেছে, যা বর্তমান দৈনিক চাহিদা অনুযায়ী প্রায় দুই মাসের সরবরাহ নিশ্চিত করতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।

এদিকে বন্দরের বহির্নোঙরে এখনো অকটেন ও ডিজেলবাহী আরও কয়েকটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে। পাশাপাশি বুধবার থেকে তিনটি জাহাজের পণ্য খালাসও শুরু হয়েছে।

জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইনের পক্ষ থেকে জানানো হয়, বন্দরের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও ডলফিন জেটির সংখ্যা কম থাকায় সব জাহাজ একসঙ্গে বার্থিং নিতে পারছে না। এর পাশাপাশি আবহাওয়ার অস্থিতিশীলতাও খালাস কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি করছে।

এএন

Link copied!