ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ০৮:০৮ পিএম

জ্বালানি সংকট মোকাবিলায় আরও ১ লাখ টন ডিজেল কিনছে সরকার

বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ বজায় রাখতে এবং অভ্যন্তরীণ চাহিদা মেটাতে জরুরি ভিত্তিতে আরও এক লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ২৫ হাজার টন অকটেনও সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে যে চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতেই এই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত ২১ এপ্রিল অপর এক বৈঠকে সরকার দেড় লাখ টন ডিজেল ও ২৫ হাজার টন অকটেন আমদানির সবুজ সংকেত দিয়েছিল। মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত এক মাস ধরে দেশের পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির জন্য দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এই সংকট মোকাবিলায় আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকে গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রমও জোরদার করছে সরকার।

আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গত ১৮ এপ্রিল দেশেও জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

জেএইচআর

Link copied!