ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ২ জাহাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৩:০৫ পিএম

৫৩ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে ২ জাহাজ

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে। এই নতুন চালানে দেশের দৈনিক চাহিদার ভিত্তিতে প্রায় চার দিনের জ্বালানি চাহিদা পূরণ সম্ভব হবে বলে জানা গেছে।

স্থানীয় জাহাজ এজেন্ট প্রতিষ্ঠান প্রাইড শিপিং লাইনের তথ্য অনুযায়ী, চীন থেকে ১৯ হাজার টন ডিজেল বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ লিলা কিংস্টন শুক্রবার ১ মে বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছে। এর পরদিন শনিবার ২ মে ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ প্রাইভেট সোলানা কুতুবদিয়া এঙ্করেজে নোঙর করে।

প্রাইড শিপিং লাইনের ব্যবস্থাপনা অংশীদার নজরুল ইসলাম জানান, বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ অবস্থান করছে। বহির্নোঙরে আরও দুটি জাহাজ অপেক্ষমাণ রয়েছে এবং একটি জাহাজ থেকে তেল খালাস কার্যক্রম চলমান। নতুন দুটি জাহাজ যুক্ত হওয়ায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

এর আগে এপ্রিল মাসে চট্টগ্রাম বন্দরে মোট ২০টি জাহাজের মাধ্যমে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল এসেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুযায়ী, মে মাসে ইতোমধ্যে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট প্রায় ৬ লাখ টন জ্বালানি আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এম জি

Link copied!