ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
দেশের জ্বালানি বাজারে স্বস্তি

চীন ও ভারত থেকে এলো বিপুল পরিমাণ ডিজেল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২, ২০২৬, ০৯:১২ পিএম

চীন ও ভারত থেকে এলো বিপুল পরিমাণ ডিজেল

দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে চীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। 

শনিবার জাহাজগুলোর স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইন এই তথ্য নিশ্চিত করেছে।

শিপিং এজেন্ট সূত্রে জানা গেছে, ১৯ হাজার টন ডিজেল নিয়ে শুক্রবার বিকেলে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ বন্দরে আসে। অন্যদিকে, শনিবার ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ কুতুবদিয়া নোঙরে ভিড়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে দৈনিক গড়ে সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদা রয়েছে। সেই হিসেবে নতুন আসা এই চালানের জ্বালানি দিয়ে প্রায় চার দিনের চাহিদা মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম জানান, বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী সাতটি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে দুটি জাহাজ ডলফিন জেটিতে এবং চারটি বহির্নোঙরে অপেক্ষায় আছে। একটি জাহাজ থেকে ইতিমধ্যে ছোট জাহাজের মাধ্যমে তেল খালাস কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত আমদানির অংশ হিসেবেই এই তেল আসছে। গত এপ্রিল মাসে ৬ লাখ টনের বেশি জ্বালানি আমদানি করা হয়েছিল। চলতি মে মাসেও সমপরিমাণ জ্বালানি আমদানির লক্ষ্যমাত্রা রয়েছে, যার মধ্যে ১ লাখ টন অপরিশোধিত তেলও অন্তর্ভুক্ত আছে।

জেএইচআর

Link copied!