ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

২৮২ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৭, ২০২৬, ১১:৪২ পিএম

২৮২ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

দেশের বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ২৮২ কোটি ৫৭ লাখ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত এক প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই বিপুল পরিমাণ তেল কেনা হচ্ছে। ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠান ‘পিটি ট্রিনিটি ছায়া এনার্জি’ এই সয়াবিন তেল সরবরাহ করবে। ২ কোটি লিটার তেলের জন্য সরকারকে মোট ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা পরিশোধ করতে হবে।

বর্তমানে দেশের বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ৫ লিটারের বোতল ৯৭৫ টাকা এবং প্রতি লিটার খোলা সয়াবিন তেলের বাজারমূল্য ১৮০ টাকা। সরকারি এই আমদানির ফলে বাজারে তেলের সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!