ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১২, ২০২৬, ১১:৫৭ পিএম

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতাবেন নোরা ফাতেহি

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সহ-আয়োজক দেশ কানাডা নিজেদের পর্বের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে আয়োজন করেছে বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। আজ শুক্রবার (১২ জুন) রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ অনুষ্ঠান। কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ শুরুর আগে দর্শকদের জন্য থাকছে সংগীত ও সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি। বলিউডে নৃত্য ও সংগীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া এই তারকা এবার পরিবেশন করবেন তার নতুন গান।

নোরার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। তিন শিল্পীর যৌথ পরিবেশনাকে ঘিরে ইতোমধ্যেই ফুটবলপ্রেমী ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন আয়োজনে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছিলেন নোরা ফাতেহি। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় আবারও ফিফার বিশ্বমঞ্চে ফিরছেন তিনি। আয়োজকদের ভাষ্য, সংগীত, নৃত্য ও মঞ্চ উপস্থাপনায় নোরার দক্ষতা তাকে বিশেষভাবে আলাদা করেছে।

শুধু নোরাই নন, অনুষ্ঠানে অংশ নেবেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে এবং উইলিয়াম প্রিন্স। আয়োজকদের আশা, এই বৈচিত্র্যময় শিল্পী সমাবেশের মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হবে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে অনুষ্ঠানটি। টরন্টো স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে পুরো আয়োজন। দর্শকরা ইউনাইট৮ স্পোর্টসের পাশাপাশি জি৫ প্ল্যাটফর্মেও অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।

এবারই প্রথম ৪৮ দলের অংশগ্রহণে বিশ্বকাপ আয়োজন করছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরকে কেন্দ্র করে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। সেই আবহে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান যোগ করছে বাড়তি আকর্ষণ।

ফুটবল, সংগীত ও সংস্কৃতির সমন্বয়ে টরন্টোর এই আয়োজন বিশ্বকাপ উৎসবকে আরও বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। বিশেষ করে নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং সঞ্জয়ের যৌথ পরিবেশনা দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছেও অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।

এম জি

Link copied!