ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো তেলের দাম 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৯, ২০২৬, ০১:০৮ এএম

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাবে বিশ্ববাজারে কমলো তেলের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চার মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আরও পতন দেখা গেছে। এ বিষয়ে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি ট্যাঙ্কার ও কার্গো জাহাজ চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত হওয়ায় অপরিশোধিত তেলের ফিউচার দর প্রায় দুই শতাংশ কমেছে।

মার্কিন-ইরান সংঘাত নিরসনের লক্ষ্যে হওয়া এই সমঝোতা এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌযান চলাচলের সম্ভাবনায় ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম এক দশমিক পাঁচ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেল প্রতি ৭৮ দশমিক ২ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের মূল্য দুই দশমিক দুই শতাংশ কমে ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৫৬ ডলারে দাঁড়িয়েছে।

এদিকে, মার্কিন ফেডারেল রিজার্ভ তাদের মুদ্রাস্ফীতির পূর্বাভাস বাড়ানোর পাশাপাশি চলতি বছরে সুদের হার বৃদ্ধির ইঙ্গিত দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রাবাজারে ডলারের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ার ফলে ইউরোর বিনিময় হার বুধবারের এক দশমিক ১৪৯৪ ডলার থেকে কমে এক দশমিক ১৪৭৫ ডলারে নেমেছে। একই সঙ্গে পাউন্ডের তুলনায়ও ডলারের মান বেড়েছে।

এছাড়া ডলার বা ইয়েনের বিনিময় হার ১৬০ দশমিক ৭১ ইয়েন থেকে বেড়ে ১৬০ দশমিক ৮৪ ইয়েনে পৌঁছেছে।

এম জি

Link copied!