ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

‘মাদারীপুরে নদী ভাঙন রোধে কাজ করছে সরকার’

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

মো. মহসিন তালুকদার, মাদারীপুর

জুন ১৯, ২০২৬, ০৪:০৬ পিএম

‘মাদারীপুরে নদী ভাঙন রোধে কাজ করছে সরকার’

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ শুরু করে দিয়েছেন। নদী ভাঙন রোধ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও খেলোয়াড়দের ভাতা এবং কৃষি বীমাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।”

শুক্রবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের খুনেরচর নতুন বাজার এলাকায় নদী ভাঙন রোধে জিও ব্যাগ নিক্ষেপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি খোকন তালুকদার আরও বলেন, “আমার নির্বাচনী এলাকায় যেখানেই নদী ভাঙন দেখা দিয়েছে, সেখানেই জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এখানকার ভাঙনের খবর শুনে আমি নিজেই প্রথমে এলাকাটি পরিদর্শন করি এবং দ্রুত কাজ শুরু করার উদ্যোগ নিই। চলতি মাসের মধ্যেই জরুরি ফান্ডিংয়ের ব্যবস্থা করে অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” এ সময় তিনি সরকারের উন্নয়ন ও সুরক্ষামূলক কাজগুলো এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভাঙনকবলিত এই এলাকায় মোট ৭,৯৫৬টি জিও ব্যাগ ফেলার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে উদ্বোধনী দিনেই ৩,৩৬৩টি ব্যাগ নদী ভাঙন রোধে ফেলা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফ-উল-আরেফীন এবং যুবদল নেতা মামুন শিকদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এএন

Link copied!