ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পবিপ্রবি বিজনেস ক্লাবের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৩:০২ পিএম

পবিপ্রবি বিজনেস ক্লাবের উদ্যোগে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদীয় ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রসাশন অনুষদে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

সকাল ৯ টায় অনুষদের অভ্যন্তরে ঘরোয়া খেলা লুডো, ক্যারাম, ও দাবা খেলা অনুষ্ঠিত হয় এবং সকাল ১০ টায় শের-ই বাংলা হল-২ এ টেবিল টেনিস এর আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃতি , গান ও নাচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রসাশন অনুষদের ডীন অধ্যাপক মো. আবুল বাঁশার খান। এছাড়াও অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ব্যবসায় প্রসাশন অনুষদের ডীন অধ্যাপক আবুল বাঁশার খান সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের সুস্থ ও সবল মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এবারই প্রথম অনুষদ ভিত্তিক এ ধরণের ইনডোর গেমস ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। আশা করছি ভবিষ্যতে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ অন্যান্য অনুষদেও এ ধরণের আয়োজনে আগ্রহী হবে।’

বিজনেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুস্কার বিতররনী অনুষ্ঠান আজ বিকাল(৪ সেপ্টেম্বর) ৩টায় ব্যবসা প্রশাসন অনুষদের সভাকক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এআরএস

Link copied!