ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি প্রত্যাহার চেয়ে পবিপ্রবিতে মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

জুন ৩, ২০২৪, ১২:২০ পিএম

সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্তি প্রত্যাহার চেয়ে পবিপ্রবিতে মানববন্ধন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের আহ্বানে পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দীন, পবিপ্রবি কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।

বাআবিঅফ এর সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. ওয়াজকুরুনী বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।

ইএইচ

Link copied!