ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পদত্যাগ করলেন বুয়েটের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৮, ২০২৪, ০৪:২২ পিএম

পদত্যাগ করলেন বুয়েটের উপাচার্য

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার পদত্যাগ করেছেন। আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় বরাবর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।

২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন সত্য প্রসাদ মজুমদার। গত ২৬ জুন ছিল তাঁর প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। এরপরে তাঁকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সত্য প্রসাদ মজুমদারের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা থানার রামনগরে। তিনি ১৯৭৩ সালে চাঁদপুরের ডি এন হাইস্কুল থেকে এসএসসি ও ১৯৭৫ সালে চাঁদপুর কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮১ সালে প্রথম শ্রেণিতে বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং মেধাতালিকায় চতুর্থ হন সত্য প্রসাদ মজুমদার। ১৯৮৫ সালে একই বিভাগ থেকে তিনি এমএসসি ডিগ্রি অর্জন করেন।

আরএস

Link copied!