ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

প্রশাসন ও ছাত্রীদের উদ্যোগে খুলে ফেলা হলো পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নামফলক

পবিপ্রবি প্রতিনিধি

পবিপ্রবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০১:৩২ পিএম

প্রশাসন ও ছাত্রীদের উদ্যোগে খুলে ফেলা হলো পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নামফলক

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শেখ ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক ছাত্রী হলের নামফলক খুলে ফেলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ১ টার সময় আবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নামফলক ভেঙে ফেলে। এ সময় শিক্ষার্থীরা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরালে কালো কাগজ দিয়ে ঢেকে দেয়। 

উল্লেখ্য, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যকে কেন্দ্র করে বুলডোজার কর্মসূচির মাধ্যমে ধানমণ্ডি ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িসহ সারা দেশের বিভিন্ন এলাকায় ফ্যাসিস্টের স্মৃতি চিহ্ন মুছে ফেলে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরই পরিপ্রেক্ষিতে পবিপ্রবির ফজিলাতুন্নেছা মুজিব আবাসিক হলের ছাত্রীদের দাবির প্রেক্ষিতে প্রশাসন নামফলক মুছে ফেলে।

এ ব্যাপারে আবাসিক হলের শিক্ষার্থী ইসরাত নাফিসা বলেন, শিক্ষার্থীদের অনেক দিন থেকেই নাম পরিবর্তনের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নামফলক মুছে ফেলা হয় এবং আবাসিক শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নাম নির্ধারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আরেক শিক্ষার্থী দিয়ামনি ইসলাম সাদিয়া বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে রাখতেই  ফ্যাসিস্ট পরিবারের স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।

এ ব্যাপারে হল প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুল হক বলেন, নামফলক ভাঙার ব্যাপারে তেমন কিছু জানতে পারিনি তবে ছবিতে দেখছি সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে খুলে ফেলা হয়েছে। নতুন নামের ব্যাপারে জানতে চাইলে বলেন, এখনো নতুন নাম ঠিক করা হয়নি। তবে এ ব্যাপারে একটি কমিটি গঠিত হয়েছে তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিবেন।

আরএস

 

Link copied!