ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পবিপ্রবি প্রতিনিধি:

পবিপ্রবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১১:০৬ এএম

পবিপ্রবিতে আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পবিপ্রবির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত আন্ত:অনুষদীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস.এম. হেমায়েত জাহান।


বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান তার বক্তব্যে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে এবং শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণদের শৃঙ্খলাবোধ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন প্রতিযোগিতামূলক লীগ আয়োজন নতুন প্রতিভা অন্বেষণের জন্য একটি চমৎকার উদ্যোগ।


এ সময় আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আবু ইউসুফসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি অনুষদ অংশগ্রহণ করবে।

বিআরইউ

Link copied!