ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের ছুটির উচ্ছ্বাস: ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মার্চ ২০, ২০২৫, ০৩:০০ পিএম

ঈদের ছুটির উচ্ছ্বাস: ঘরে ফেরার প্রস্তুতিতে ব্যস্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়

অবশেষে প্রতীক্ষার অবসান! রমজান শেষে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পেয়েছে টানা ১৪ দিনের ছুটি। 

বৃহস্পতিবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো রমজান-২০২৫ এর শেষ ক্লাস।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। একই সময় বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহও বন্ধ থাকবে, তবে জরুরি সেবা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা যথারীতি তাদের দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ-উল-ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর এবং জুমাতুল বিদা উপলক্ষ্যে এ দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ছুটি ঘোষণার পর থেকেই শিক্ষার্থীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে। ক্যাম্পাসের আনাচে-কানাচে ব্যাগ গোছানোর ব্যস্ততা, বন্ধুদের সঙ্গে শেষ মুহূর্তের আড্ডা আর ঘরে ফেরার আনন্দে মুখর পরিবেশ তৈরি হয়েছে। ছুটির আগের দিন হওয়ায় ক্যাম্পাসের ডরমিটরি ও হলগুলোতেও একই চিত্র—সবাই বাড়ি ফেরার প্রস্তুতিতে ব্যস্ত।

এবারের ঈদের ছুটি শুধু আনন্দের বার্তাই নয়, বরং পরিবার-পরিজনের সঙ্গে কাটানোর জন্য এক দারুণ সুযোগ। শিক্ষার্থীরা এখন উৎসাহভরে বাড়ির পথে রওনা হতে প্রস্তুত!

বিআরইউ
 

Link copied!