ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবিতে থিয়েটার ক্লাবের নতুন নেতৃত্বে নাইম-অনির্বাণ

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাভাবিপ্রবি প্রতিনিধি:

মে ২৭, ২০২৫, ০৪:৩০ পিএম

মাভাবিপ্রবিতে থিয়েটার ক্লাবের নতুন নেতৃত্বে নাইম-অনির্বাণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন সেন্ট্রাল ড্রামাটিক ক্লাব (সিডিসি)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আব্দুল্লাহ আল-নাইম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অনির্বাণ বাগচী।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাব কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৪-২৫ মেয়াদের এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ছাব্বির মাহমুদ ফয়সাল।

নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শফিকুল ইসলাম বাপন ও মো. ইমরান কায়েস। যুগ্ম সাধারণ সম্পাদক মিথিলা ফারজানা ও সেলিম হোসেন শিশির। সাংগঠনিক দায়িত্বে রয়েছেন সাদিব হাসান সঞ্জিত ও মো. রাকিব হাসান।

কমিটিতে আরও রয়েছেন—

দপ্তর সম্পাদক– শুভ্রা পাল, দিয়া বিশ্বাস
উপদপ্তর সম্পাদক– সাকিব আলভী
প্রচার সম্পাদক– সাহেদ বিন সুলতান
কাহিনি ও সংলাপ সম্পাদক– মেহেবুবা মাহরিন নোভা
সঙ্গীত সম্পাদক– আসিফ উদ্দিন নাবিল
রূপসজ্জা সম্পাদক– লামিয়া সানজানা অরিন ও অনন্দিতা শাহা উপমা
আলোকসজ্জা সম্পাদক– তানভীর আহমেদ রাকিব
স্টেজ সেটিংস– মো. আল-আমিন
ফিল্ম অ্যান্ড মিডিয়া– আসাদুজ্জামান শুভ
ত্রাণ ও দুর্যোগ সম্পাদক– মো. মেহেদি হাসান
তথ্যপ্রযুক্তি সম্পাদক– নাজমুস সাকিব নাফিয়ান
কোষাদক্ষ– মো. হাবিবুর রহমান
কার্যনির্বাহী সদস্য– মো. আব্দুল্লাহ ইবনে মাসুদ, শ্রেয়া শাহা, তাবাসুম জান্নাত মেঘলা, জেরিন তাসনিম, মিনহাজ আহমেদ ইশান, মিথুন হাসান, মো. সাফিয়ান, আল বারি, জান্নাত আক্তার।

উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন– সহকারী অধ্যাপক শাহীন মাহমুদ, দীপ্তি ভৌমিক ও মো. আব্দুর রাজ্জাক।

নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল-নাইম বলেন, নাটক শুধু বিনোদন নয়—এটি প্রতিবাদের ভাষা, মানবিকতার অন্বেষণ। সিডিসি এখন শুধু একটি ক্লাব নয়, এটি একটি পরিবার। নাটকের আলোয় আমরা সমাজ বদলের স্বপ্ন দেখি।

সাধারণ সম্পাদক অনির্বাণ বাগচী বলেন, নতুন নেতৃত্বে ক্লাব আরও সৃজনশীল ও সচেতন নাট্যচর্চার দিকে এগিয়ে যাবে। নিয়মিত কর্মশালা ও মঞ্চায়নের মধ্য দিয়ে নবীনদের দক্ষ করে তুলতে আমরা কাজ করব।

সিডিসি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়জুড়ে মঞ্চনাটক, পথনাটক ও নাট্যকর্মশালার আয়োজন করে আসছে। নতুন কমিটির দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংগঠনটি আরও গতিশীল ও সমাজমুখী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।

বিআরইউ

Link copied!